প্রশ্ন: লোহার জিনিস কে তৈরি করেন?
উত্তর: কামার।
প্রশ্ন: কাঠের জিনিস তৈরি করেন কে?
উত্তর: ছুতোর।
প্রশ্ন: চিঠি বিলি কে করেন?
উত্তর: পিওন।
প্রশ্ন: আইনশৃঙ্খলা বজায় রাখেন কে?
উত্তর: পুলিশ।
প্রশ্ন মাছ ধরেন কে?
উত্তর: জেলে।
প্রশ্ন: পরিষ্কার ও পরিচ্ছন্ন কে করেন?
উত্তর: ঝাড়ুদার ও মেথর।
প্রশ্ন: ঘরবাড়ি কে তৈরি করেন?
উত্তর: রাজমিস্ত্রি ও ঘরামি।
প্রশ্ন: কে দুধের যোগান দেন?
উত্তর: গোয়ালা।
প্রশ্ন: অসুখ হলে কে চিকিৎসা করেন?
উত্তর: ডাক্তার।
প্রশ্ন: কে আমাদের চুল দাড়ি কাটেন?
উত্তর: নাপিত।
প্রশ্ন: ময়লা জামাকাপড় কে পরিষ্কার করেন?
উত্তর: ধোপা।
প্রশ্ন: জুতো তৈরি ও মেরামত কে করেন?
উত্তর: মুচি।
প্রশ্ন: কে আমাদের লেখাপড়া শেখান?
উত্তর: শিক্ষক ও শিক্ষিকা।
প্রশ্ন: চাষ কে করেন?
উত্তর: চাষীভাই।
প্রশ্ন: মাটির জিনিস কে তৈরি করেন?
উত্তর: কুমোর।
প্রশ্ন: কাপড় কে বোনেন?
উত্তর: তাঁতী।