প্রশ্ন: আমাদের জাতীয় ফলের নাম কি? উত্তর: আম।
প্রশ্ন: আমরা কোন ফলের জল খাই? উত্তর: ডাব!
প্রশ্ন: কোন ফলের গায়ে কাঁটা থাকে?
উত্তর: কাঁঠাল, পানিফল।
প্রশ্ন: কোন ফলের গায়ে চোখ দেখা যায়?
উত্তর: আনারস।
প্রশ্ন: গরমকালের কয়েকটি ফলের নাম বলো?
উত্তর: আম, লিচু, কাঁঠাল, জাম।
প্রশ্ন: কোন ফল বর্ষাকালে হয়?
উত্তর: তাল
প্রশ্ন: তিনটি একবীজ ফলের নাম করো?
উত্তর: লিচু, আম, জাম।
প্রশ্ন: কয়েকটি টকফলের নাম করো?
উত্তর: তেঁতুল, কুল, আমড়া।
প্রশ্ন: দুটি নীরস ফলের নাম বলো?
উত্তর: সুপারি ও নারকেল।
প্রশ্ন: কোন কোন ফল আমরা খোসা সমেত খাই?
উত্তর: আপেল, পেয়ারা।
প্রশ্ন: কোন ফল সারা বছর পাওয়া যায়?
উত্তর: নারকেল, কলা।
প্রশ্ন: চারটি বহুবীজ ফলের নাম বলো?
উত্তর: তরমুজ, পেঁপে, আতা, পেয়ারা।
প্রশ্ন: কোন কোন ফল আমরা কাঁচা-পাকা দুইই খাই?
উত্তর: আম, পেঁপে, কলা, কাঁঠাল।
প্রশ্ন: কয়েকটি সরস ফলের নাম বলো?
উত্তর: তরমুজ, লিচু, আম আনারস।
প্রশ্ন: কোন ফল জলে হয়?
উত্তর: পানিফল।
১১